না হোক ভালোবেসে, অন্তত দয়া করে; একটা লাল গোলাপ দে। প্রেমে না পড়িস, শুধু ভান করিস; যেন বাঁচবি না আমায় না পেলে। প্রাণ ভরে আজ ঘ্রাণ নিতে দে, তোর অধরের স্বাদ নিতে দে, নিভৃত নির্জনে নীরবে কিছুক্ষণ। এরপর তো যাবোই চলে, তোকে ছেড়ে অনেক দূরে, মহাকালের কোলাহলে চিরতরে যাবো হারিয়ে। আজও কাছে থেকে, আমরা দু'জনে সহস্র আলোকবর্ষ দূরে।
কখনো যা বলিনি, আজ বলবো তোকে আয় আমার বাহুডোরে।
প্রাণ ভরে আজ ঘ্রাণ নিতে দে, তোর অধরের স্বাদ নিতে দে, নিভৃত নির্জনে নীরবে কিছুক্ষণ। এরপর তো যাবোই চলে, তোকে ছেড়ে অনেক দূরে, মহাকালের কোলাহলে চিরতরে যাবো হারিয়ে।
তোর অশ্রুভেজা, চোখের পাতা; পারবে না আমাকে ফেরাতে। হৃদয়ের রক্তক্ষরণে, কেটে যাবে জীবনের বাকিগুলো; ভ্যালেন্টাইনস ডে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পবিত্র বিশ্বাস
ভাল লাগলো... শুভ কামনা রইল। আমার পাতায় আমন্ত্রণ।
আহম্মেদ ইমতিয়াজ মোহাম্মাদ
একটি শব্দ হয়তো প্রকাশের সময় ভুল হয়েছে... বা হয়তো আমি আমার পিসি থেকে শব্দটি দেখতে পারছি না...
এই পংক্তিটিতে "তোর অধরের াদ নিতে দে" শব্দটি হবে "স্বাদ"। যুক্তাক্ষরের এই সমস্যাটি আমার আগের কবিতাটিতেও দেখা দিয়েছিল। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।